ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
শেরপুর সরকারি মহিলা কলেজে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৪  (ভিজিটর : )

শেরপুর সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. জ. এম. রেজাউল করিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আ. বাছেত এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাছুদুজ্জামান। ক্রীড়া প্রতিযোগিতা কমিটি–২০২৬-এর আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন সহযোগী অধ্যাপক (ইংরেজি) আবু রায়হান মো. আল বেরুনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম (মুরাদ), ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল আলিম (তালুকদার), বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা মমতাজ এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ। এছাড়া সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে প্রতিযোগিতার সফল আয়োজন নিশ্চিত করেছেন।

দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মোট ১২টি ইভেন্টে অংশগ্রহণ করেছেন। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে ১০০ মিটার দৌড়, দাবা, ক্যারম (একক), দীর্ঘ লাফ এবং ব্যাডমিন্টন (একক)। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ২০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, ক্যারম (দ্বৈত), ব্যাডমিন্টন (দ্বৈত) এবং ভারসাম্য দৌড়। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg