ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ১৫:০৭
চলমান বার্তা:
লক্ষ্মীপুর-৩ আসন
ভোটার প্রভাবিত করতে অর্থ প্রদানের অভিযোগ দাঁড়িপাল্লার প্রার্থীর
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩১  (ভিজিটর : )

লক্ষ্মীপুরে ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

ড. রেজাউল করিম দাবি করেন, চন্দ্রগঞ্জ থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিচালক ও ইউনিয়ন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাড়ি বাড়ি গিয়ে প্রকাশ্যে অর্থ বিতরণ করছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে ভোট কেনার উদ্দেশ্যে অর্থ দেওয়ার দৃশ্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

এছাড়া লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জহির কাউন্সিলর ও যুবদল নেতা তানভীর (মাজেদ)-এর বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ভোট নেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া দাঁড়িপাল্লার প্রার্থী ড. রেজাউল করিম আজ রাতেও সহিংসতার আশঙ্কা প্রকাশ করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg