ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১৩:৩৪ আপডেট: ৩০.০৩.২০২৬ ১৭:৫২  (ভিজিটর : )

মধ্যপ্রাচ্যে নতুন করে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘটনায় ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’। সাম্প্রতিক এক প্রতিবেদনে তারা জানিয়েছে, ইরানের মাটিতে পা রাখা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে চরম পরিণতি এবং তারা কেবল ‘কফিনে’ করেই নিজ দেশে ফিরে যাবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সেনাসহ অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। পেন্টাগন এই অঞ্চলে তাদের পরবর্তী সামরিক পদক্ষেপগুলো বিবেচনা করছে—এমন খবরের পরই ইরান এই হুঁশিয়ারি দিল। 

তেহরান টাইমস তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে ‘ওয়েলকাম টু হেল’ বা ‘নরকে স্বাগতম’। সেখানে মার্কিন সেনাদের একটি ছবি যুক্ত করে বলা হয়েছে, যেকোনো ধরনের স্থল অভিযান চালানো হলে তার ফলাফল হবে ভয়াবহ।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে তারা ইরানের সামরিক অবকাঠামো এবং বিশেষ করে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে আসছে। 

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুবাইতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ড্রোন ও মিসাইল হামলায় ইতিমধ্যে ৫ শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে। 

উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কয়েক সপ্তাহ নাকি কয়েক মাস স্থায়ী হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

দেশবার্তা/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg