ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে
বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা
হেলিকপ্টার ধ্বংসের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১৮:৩৮ আপডেট: ০১.০৪.২০২৬ ১৮:৪২  (ভিজিটর : )

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে শতাধিক ভারি ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরান। 

বৃহস্পতিবার সর্বশেষ দফার এই হামলা ইরান এবং এর মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো চালিয়েছে বলে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে।

আইআরজিসি বলেছে, এই হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানসহ পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন হেলিকপ্টার ইউনিটও রয়েছে।

হামলায় কুয়েতের ঘাঁটিতে একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, পূর্ণ শক্তির ব্যবহার করে ইরানের শত্রুদের বিরুদ্ধে এই ধরনের হামলা অব্যাহত থাকবে।

একই দিনে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুওয়াইন শহরে ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএম জানিয়েছে। 

এর আগে আমিরাতের ফুজাইরাহতে একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে দেশটিতে অন্তত একজন নিহত হয়েছেন।

বাহরাইনের সামরিক বাহিনী বলেছে, যুদ্ধ চলাকালীন বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরান থেকে ছোড়া ১৮৬টি ক্ষেপণাস্ত্র এবং ৪১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা এবং ‘সন্দেহজনক বস্তু’ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে ধ্বংসাবশেষ পড়ে থাকা স্থানের ছবি তোলা থেকে বিরত থাকতেও অনুরোধ করা হয়েছে। সূত্র: আল জাজিরা

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg