ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৬:৩৬
চলমান বার্তা:
এজেক প্লাস সম্মেলনে ভাষণ
‘কার্বনমুক্ত এশিয়া’ গড়তে আঞ্চলিক সহযোগিতার ডাক প্রধানমন্ত্রীর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১৪:৪৫ আপডেট: ১৫.০৪.২০২৬ ১৪:৪৯  (ভিজিটর : )

এশিয়া জিরো এমিশন কমিউনিটি (AZEC) প্লাস অনলাইন সম্মেলনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি তার জাতীয় সংসদ সচিবালয়ের দপ্তর থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 

সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এশিয়ায় কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই জ্বালানি নিরাপত্তার বিষয়ে বক্তব্য দেন।

এবারের এজেক প্লাস সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল- ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর-লেস্তে, কোরিয়া প্রজাতন্ত্র (ROK), অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া। 

রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (IEA) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) প্রতিনিধিরাও এই অধিবেশনে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন।

সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এশীয় অঞ্চলে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। 

এশিয়ার দেশগুলোর মধ্যে প্রযুক্তি বিনিময় এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে একটি কার্বনমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg