ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৬:৩৬
চলমান বার্তা:
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে যৌথ অভিযান
২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৪:১৩  (ভিজিটর : )

নরসিংদীতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও তিতাস কর্তৃপক্ষ। এসময় প্রায় ৬ লাখ টাকা বকেয়া বিলও আদায় করা হয়। 

বুধবার (১৫ এপ্রিল) পলাশ উপজেলার ঘোড়াশাল ও টেকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ। তিতাস গ্যাস কর্তৃপক্ষের একটি টিম এবং প্রায় ২০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়। 

জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রথমে ঘোড়াশাল এলাকার মিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পরে টেকপাড়া এলাকায় অভিযান করা হয়। এসময় বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ ও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের প্রেক্ষিতে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ধারা ১০ ও ১১ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে মোট ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া অবৈধ গ্যাস সংযোগসমূহ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে প্রায় ৬ লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়, যা সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে।
 
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ জানান, অভিযান চলাকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণের মাঝে গ্যাসের সঠিক ব্যবহার, অবৈধ সংযোগের ক্ষতিকর দিক এবং আইনী পরিণতি সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg