ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
বিতর্কের মুখে তামান্না, কোটি টাকা ক্ষতিপূরণ দাবি অভিনেত্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১৭:১৮  (ভিজিটর : )

তামান্না ভাটিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কয়েক মাস আগে তিনি ৬.২ কোটি রুপির চুক্তিতে যুক্ত হন। তবে বিজ্ঞাপন ঘিরে স্থানীয়ভাবে আপত্তি ওঠায় শেষ পর্যন্ত সংস্থাটি তাদের প্রচারণা থেকে তামান্নার ছবি সরিয়ে দিতে বাধ্য হয়।

এরপর অভিনেত্রী অভিযোগ করেন, পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তাঁর অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি তাদের পণ্যের মোড়কে তাঁর ছবি ব্যবহার করে যাচ্ছে।

এই ঘটনায় নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি ১ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন।

তামান্নার দাবি, ২০০৮ সালের ৭ অক্টোবর ওই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর চুক্তি হয়, যার মেয়াদ ছিল ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত। এরপর আর নতুন কোনো চুক্তি হয়নি।

তবে মাদ্রাজ হাইকোর্ট অভিনেত্রীর আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের মতে, ক্ষতিপূরণ দাবির পক্ষে তামান্না যে নথিপত্র জমা দিয়েছেন, তা যথেষ্ট গ্রহণযোগ্য বা যুক্তিসঙ্গত নয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg