ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
চলমান বার্তা:
চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে: ভাবনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১৭:৩৬  (ভিজিটর : )

পর্দার চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার নজির বিশ্ব চলচ্চিত্রে অনেক। এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় ‘রোজি’ চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের শারীরিক গড়নে বড় পরিবর্তন এনেছেন তিনি। এই চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে প্রায় ৯ কেজি।

সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ভাবনা বলেন, এটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ। ওজন বাড়ানোর পাশাপাশি তাকে রপ্ত করতে হয়েছে যাত্রাশিল্পীদের বিশেষ ঘরানার নাচ ও অভিনয়শৈলী। 

ভাবনার মতে, ‘রোজি’ চরিত্রটি হয়ে উঠতে তাকে শারীরিক ও মানসিক—উভয় দিক থেকেই এক দীর্ঘ পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে মূলত এ দেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের বর্তমান করুণ দশা ও ক্রমাবনতিকে কেন্দ্র করে। পরিচালক আসিফ ইসলাম শৈশবে মেলায় যাত্রা দেখার স্মৃতি থেকে এই সিনেমার অনুপ্রেরণা পেয়েছেন। আধুনিক সময়ে এসে যাত্রাপালার সেই কাহিনিভিত্তিক জৌলুস হারিয়ে যাওয়া এবং দর্শকের রুচির পরিবর্তনকে তিনি পর্দায় তুলে ধরেছেন। 

নির্মাতা জানান, সিনেমাটির বিশেষত্ব হলো এতে পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি বাস্তবের অনেক যাত্রাশিল্পীও কাজ করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি নজর কেড়েছে। আগামী ১৬ এপ্রিল থেকে রাশিয়ায় শুরু হতে যাওয়া ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আর্টকোর’ বিভাগে প্রদর্শিত হবে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এর আগে এই নির্মাতার ‘নির্বাণ’ সিনেমাটি একই উৎসবে বিশেষ জুরি পুরস্কার অর্জন করেছিল।

ইতোমধ্যে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পরিচালক আসিফ ইসলাম, অভিনেত্রী ভাবনা এবং প্রযোজক জান্নাতুল বাকের খান। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg