ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
চলমান বার্তা:
ঘরোয়া আয়োজনে মেহজাবীনের আগাম বৈশাখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১৬:০৮  (ভিজিটর : )
ছবি: ভিডিও থেকে নেওয়া।

ছবি: ভিডিও থেকে নেওয়া।

বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে পয়লা বৈশাখের আগেই উৎসবে মেতেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৈশাখী আমেজ ভাগ করে নিতে এক ঘরোয়া উদযাপনের কিছু মুহূর্ত ভক্তদের জন্য সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মেতেছেন মেহজাবীন। বৈশাখী সাজে তার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন ছোট বোন মাইলাইকা চৌধুরীও। ছবির ব্যাকগ্রাউন্ডে একটি বড় রঙিন সূর্য এবং চারপাশ কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে; যেখানে লেখা ছিল— ‘শুভ নববর্ষ ১৪৩৩’।

পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া আয়োজনে উৎসবমুখর মুহূর্তে মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে সংগৃহীত

পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া আয়োজনে উৎসবমুখর মুহূর্তে মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে সংগৃহীত


সাজসজ্জার পাশাপাশি মেহজাবীনের এই আয়োজনে ছিল বৈশাখী খাবারের বাহারি আয়োজন। মাটির বাসনে সাজানো ছিল ইলিশ মাছ ভাজা ও বিভিন্ন পদের ভর্তাসহ বাঙালির ঐতিহ্যবাহী সব খাবার। ছবির এক কোণে হারমোনিয়াম ও তবলাও দেখা গেছে, যা ঘরোয়া সাংস্কৃতিক সন্ধ্যার ইঙ্গিত দেয়।

ছবির পাশাপাশি মেহজাবীন একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন, যা নেটিজেনদের বেশ নজর কেড়েছে। লাল পেড়ে সাদা শাড়ির সঙ্গে লাল চুড়ি এবং গলায় পাথরের চোকারে মেহজাবীনকে দেখতে অত্যন্ত স্নিগ্ধ লাগছিল। ভিডিওতে গানের তালে নেচে ও ঘুরে নিজের সাজটি ভক্তদের সামনে তুলে ধরেন তিনি। তার এই প্রাণবন্ত উপস্থিতি মুহূর্তেই নেটিজেনদের মুগ্ধ করেছে।

সময়ের এই জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে ক্যারিয়ারেও বেশ সুসময় পার করছেন। এবারের ঈদে মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এ তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

মেহজাবীনের এই পোস্টে অনেক নেটিজেনই তাকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। কেউ তার দেশীয় সাজের প্রশংসা করেছেন, আবার কেউ পরিবারের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত কাটানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg