ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
চলমান বার্তা:
মস্কো চলচ্চিত্র উৎসবে ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১৬:১৭  (ভিজিটর : )

৪র্থ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে আশনা হাবিব ভাবনা অভিনীত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। খবরটি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। 

সোমবার (১৩ এপ্রিল) ভাবনা নিজের উচ্ছ্বাস প্রকাশ করে এই সাফল্যের কথা জানান।

ভাবনা বলেন, ‘আমাদের শিকড় থেকে মস্কো পর্যন্ত! আমার চলচ্চিত্র “কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস” মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগে নির্বাচিত হয়েছে। আমি ভীষণ কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত।’

আসিফ ইসলাম পরিচালিত এই সিনেমাটিতে বাংলার ঐতিহ্যবাহী লোকনাট্য যাত্রাপালার অবক্ষয়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ছবির গল্পে ‘প্রিন্সেস’ চরিত্রটি একজন আবেদনময়ী নৃত্যশিল্পী, যিনি দর্শকদের চাহিদা পূরণ করতে মঞ্চ দখল করে নেন। এর মধ্য দিয়ে সমাজের পরিবর্তিত বিনোদনচাহিদা ও সমসাময়িক রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে ভাবনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ মজুমদার, সতেজ চৌধুরী, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, সালাউদ্দিন শেখ এবং জান্নাতুল বাকের খান। 

বাংলার শেকড় থেকে উঠে আসা এই সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg