ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
চলমান বার্তা:
ভারতীয় সিনেমার ইতিহাসে রাজত্বের শীর্ষে এখন রণবীরের ‘ধুরন্ধর’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১৪:৫৯  (ভিজিটর : )

‘বাহুবলী’ ও ‘পুষ্পা’র মতো তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে পেছনে ফেলে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী রেকর্ড গড়ল ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমা (ধুরন্ধর এবং ধুরন্ধর: দ্য রিভেঞ্জ) বিশ্বব্যাপী ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ করার এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে।

গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি ‘ধুরন্ধর’। রাজনৈতিক কারণে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ছবিটি বিশ্বব্যাপী ১,৩০৭ কোটি টাকা আয় করে আলোচনার জন্ম দেয়। এরপর গত ১৯ মার্চ মুক্তি পায় এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দ্বিতীয় কিস্তিটি এখন পর্যন্ত ১,৭১২ কোটি টাকা আয় করেছে। দুই সিনেমা মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজির মোট আয় দাঁড়িয়েছে ৩,০১৯ কোটি টাকা।

দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমার শীর্ষ ফ্র্যাঞ্চাইজি হিসেবে একক রাজত্ব করছিল এস এস রাজামৌলির ‘বাহুবলী’। প্রভাস অভিনীত বাহুবলীর দুই কিস্তি মিলিয়ে মোট আয় ছিল ২,৪৩৮ কোটি টাকা। অন্যদিকে, আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মোট সংগ্রহ ২,২২১ কোটি টাকা। এছাড়া ইয়াশ অভিনীত ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় ১,৪৫৩ কোটি টাকা। এবার সেই সব রেকর্ড ভেঙে সবাইকে টপকে এখন তালিকার শীর্ষে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’।

‘ধুরন্ধর’-এর প্রথম কিস্তির অভাবনীয় সাফল্যের কারণে সিক্যুয়েল মুক্তির সময় রণবীরের এই দাপুটে অবস্থানের সঙ্গে কোনো বড় তারকাই প্রতিযোগিতায় নামার সাহস করেননি। রণবীর ক্রেজের মুখে ইয়াশের ‘টক্সিক’, ‘পেড্ডি’, ‘দ্য প্যারাডাইস’ এবং ‘ডাকাত’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো তাদের মার্চের পূর্বনির্ধারিত মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg