ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
স্বাধীনতা পদক পেয়ে যা বললেন হানিফ সংকেত
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১৭:৩১  (ভিজিটর : )

সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পেলেন বরেণ্য উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  রাজধানীর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন তিনি। 

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হানিফ সংকেত জানিয়েছেন, এই অর্জন তার একার নয়, বরং তার অগণিত দর্শকদের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন।  

স্বাধীনতা পদক প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে হানিফ সংকেত সামাজিক মাধ্যমে লেখেন, ‘এই অর্জনটা আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। আর তাই আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।’

দীর্ঘ কয়েক দশক ধরে বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলেও কখনও পুরস্কারের জন্য কাজ করেননি উল্লেখ করে তিনি বলেন, ‘পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনও অনুষ্ঠান করিনি, তাহলে এই দীর্ঘ যাত্রা সম্ভব হতো না। আমি সব সময় দায়িত্ব নিয়ে কাজ করেছি আমার দায়বোধ থেকে। ভবিষ্যতেও আমি দায়িত্ব নিয়েই কাজ করে যাব।’

জাতীয় পর্যায়ের এই বড় স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও মানসম্মত কাজ করতে শক্তি জোগাবে বলে মনে করেন হানিফ সংকেত। সবশেষে তিনি লেখেন, ‘এই পুরস্কারটি আমাকে আগামীতে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে।’

হানিফ সংকেতের অর্জনে শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg