ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৮:০২
চলমান বার্তা:
প্রতিরক্ষা ও সার আমদানিতে সহযোগিতার প্রস্তাব
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬:১৯  (ভিজিটর : )

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, প্রতিরক্ষা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিখাইল কাসকো স্বরাষ্ট্রমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন বিদ্যমান, যা আরও সুদৃঢ় করা প্রয়োজন। 

বেলারুশ বিশ্বের অন্যতম প্রধান সামরিক সরঞ্জাম উৎপাদনকারী দেশ উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ চাইলে ড্রোনসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি বেলারুশ থেকে সংগ্রহ করতে পারে। এই প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আলোচনায় কৃষি ও সার আমদানির বিষয়টিও গুরুত্ব পায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেলারুশ পটাশ সারের অন্যতম প্রধান উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। বাংলাদেশ বর্তমানে সৌদি আরব ও রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে সার আমদানি করলেও বেলারুশ বাংলাদেশের জন্য নতুন ও সম্ভাবনাময় একটি গন্তব্য হতে পারে। 

রাষ্ট্রদূত বেলারুশের উন্নত কৃষি যান্ত্রিকীকরণ ব্যবস্থার কথা তুলে ধরলে মন্ত্রী জানান, কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতা নেওয়ার বিষয়টি বিবেচনা করবে।

বৈঠকে রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিকের বিরুদ্ধে দায়ের হওয়া একটি ফৌজদারি মামলার বিষয়ে মন্ত্রীকে অবহিত করলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া রাষ্ট্রদূত মন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীন এবং ভারতের বেলারুশ দূতাবাসের সিনিয়র কাউন্সিলর সিয়ারহেই ত্রাতসিউক উপস্থিত ছিলেন। 

এছাড়া বেলারুশের প্রমাগ্রোলিজিং ওজেএসসি-এর প্রতিনিধিদল ও বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায় উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg