ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
হাম প্রতিরোধে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেবে ইইউ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২১:০৪  (ভিজিটর : )

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি অর্থে যা প্রায় আড়াই কোটি টাকার সমান। 

বুধবার এক বিবৃতিতে ইইউ এ তথ্য জানিয়েছে। সরাসরি রেডক্রসের কাছে এই অর্থ প্রদান করবে ইইউ।

বিবৃতিতে বলা হয়, যেসব পরিবারের সদস্য হামে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন, তাদের নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। এ সহায়তা বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের মানুষের উপকারে কাজে লাগবে। রেডক্রস এই অর্থ দিয়ে চলমান ভ্যাকসিন কার্যক্রম আরও দৃঢ় করবে। এ ছাড়া হাম প্রতিরোধেও এগুলো ব্যয় করা হবে। স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ করাও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে রোগজনিত আর্থিক চাপ, যেমন স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত খরচ কিংবা রোগীর পরিচর্যা করতে গিয়ে আয়ের ক্ষতি মোকাবিলায় নগদ অর্থ সহায়তাও দেওয়া হবে।

বিবৃতিতে ইইউ আরো জানায়, তারা বাংলাদেশের অন্যতম দাতা সংস্থা। এর মধ্যে শুধু ২০২৬ সালেই মানবিক সহায়তা হিসেবে ২৩ মিলিয়ন ইউরো বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংস্থাকে দিয়েছে তারা।

যার মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৬ দশমিক ৪ মিলিয়ন ইউরো এবং ৭ মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে দুর্যোগ সংক্রান্ত প্রস্তুতি, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থিতিস্থাপকতা অর্জনে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
গণভোটে জামায়াতের অবস্থান আধা প্রেম, আধা প্রতারণা: আইনমন্ত্রী
গণভোটে জামায়াতের অবস্থান আধা প্রেম, আধা প্রতারণা: আইনমন্ত্রী
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg