নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমানের ছোট ভাই শাহেদকে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে নড়াইল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ ও ভুক্তভোগীর পরিবার।
সংবাদ সম্মেলনে শাহেদের ভাই নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, হাসিবুর রহমান অপহরণ ঘটনার সুষ্ঠু তদন্ত, অপহরণকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ ও আনিসুজ্জামান সোহাগ।
প্রতিনিধি/আরএইচ