ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬, ১৭:৪৯
চলমান বার্তা:
শালবাহান তেল খনি পুনরায় খননের দাবিতে মানববন্ধন
জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১৬:২৭  (ভিজিটর : )

পঞ্চগড়ে শালবাহান তেল খনির বন্ধ কূপ পুনরায় খননের দাবিতে সর্বস্তরের জনগণ ও সচেতন নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তাক, স্বেচ্ছাসেবী সংগঠক মানিক, তেঁতুলিয়া উপজেলা সুজনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আব্দুল বাসেত, প্রবীণ সাংবাদিক সোহরাব হোসেন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আনারুল ইসলাম খায়ের প্রমুখ।

বক্তারা বলেন, শালবাহান তেল খনির কূপটি পুনরায় খনন করা হলে দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। তারা অবিলম্বে কূপটি পুনরায় খননের উদ্যোগ নিতে সরকারের জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এসময় বক্তারা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

পরে পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের মাধ্যমে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান
প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg