বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পিরোজপুরে প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উন্মুক্ত বিনিয়োগ বা ঋণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনায় সম্প্রতি এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান পাটোয়ারী এবং সোনালী ব্যাংক পিএলসি পিরোজপুর প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক সরদার মো. জাহিদ হোসেন।
ইসলামী ব্যাংকের বরিশাল জোন প্রধান মো. সরোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের পিরোজপুর শাখা প্রধান মুহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় পিরোজপুরে কর্মরত বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এই পুনঃঅর্থায়ন স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশবার্তা/একে