ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১০ মে, ২০২৬, ১৭:৪১
চলমান বার্তা:
১২টি নতুন এসএমই প্রডাক্টের উদ্বোধন
সাফল্যের ২৫ বছরে শাহ্জালাল ইসলামী ব্যাংক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১৫:৩৬  (ভিজিটর : )

প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে ২৫ বছরে পদার্পণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। রোববার (১০ মে) রজতজয়ন্তী উপলক্ষ্যে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা ও উপশাখায় দোয়া মাহফিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

বিশেষ এই দিনটি উদ্‌যাপনে ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ১২টি নতুন এসএমই বিনিয়োগ প্রডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে প্রধান কার্যালয় ও শাখাগুলোতে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ।

চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ তাঁর বক্তব্যে বলেন, গত ২৫ বছরে শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশের কৃষি, শিল্প, অবকাঠামোসহ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। 

টেকসই উন্নয়নের এই অংশীদারত্ব অব্যাহত রেখে আধুনিক ব্যাংকিং সেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, গ্রাহক আস্থার জায়গা থেকেই শাহ্জালাল ইসলামী ব্যাংক আজ এই অবস্থানে পৌঁছেছে। আমানত ও বিনিয়োগসহ সব সূচকেই ব্যাংকের অবস্থান অত্যন্ত সন্তোষজনক। 

তিনি জানান, বর্তমানে ব্যাংকের আমানত প্রায় ৩১ হাজার কোটি টাকা এবং বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) মূল্যায়নে ব্যাংকটি দীর্ঘ মেয়াদে ‘ডাবল এ প্লাস’ রেটিং অর্জন করেছে, যা ব্যাংকটির আর্থিক ভিত্তির মজবুত অবস্থান নির্দেশ করে।

২০০১ সালের ১০ মে কার্যক্রম শুরু করা ব্যাংকটি বর্তমানে ১৪২টি শাখা, ৫টি উপশাখা এবং অফশোর ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে সেবা দিচ্ছে। ব্যাংকিং উৎকর্ষের জন্য ব্যাংকটি আইসিএবি, আইসিএমএবি ও সাফার মতো প্রতিষ্ঠানের আন্তর্জাতিক পুরস্কারসহ বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিং সম্মাননাও অর্জন করেছে।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। 

মোনাজাত পরিচালনা করেন শরীয়াহ সুপারভাইজরী কমিটির সদস্য মুফতী মোহাম্মদ মিজানুর রহমান। 

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার। 

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন ও উপব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে এম এম সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg