ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১০ মে, ২০২৬, ১৭:৪১
চলমান বার্তা:
সৈয়দপুরে ট্রাস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সম্পন্ন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১৪:৫৫ আপডেট: ১০.০৫.২০২৬ ১৪:৫৮  (ভিজিটর : )

নীলফামারীর সৈয়দপুরে ট্রাস্ট ব্যাংক পিএলসির উদ্যোগে মাসব্যাপী ‘এসআইসিআইপি (SICIP) এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ব্যাচ-২)’ সফলভাবে সম্পন্ন হয়েছে। তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরি ও তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ব্যাংকটি।

২০২৫ সালের ৩০ এপ্রিল স্বাক্ষরিত একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের (MoU) ধারাবাহিকতায় এই কর্মসূচি পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (SMESPD), এসআইসিআইপি-এর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (PIU) এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছিল। 

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান ও কারিগরি দক্ষতা প্রদানের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা।

গত সোমবার (৪ মে) সৈয়দপুরের ইক হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসেস হোসনে আরা শিখা।

ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল এবং এসইভিপি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান। 

এছাড়াও ব্যাংকের হেড অব বিজনেস এবং এসইভিপি জনাব মাহবুব হোসেন, এসএমই বিভাগের প্রধান ও এসভিপি জনাব সাদাত আহমদ খান এবং সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, এ ধরনের নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg