প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র গঠনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে মিছিল ও সমাবেশ করেছেন জেলা ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা।
মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন শেরপুর শহর ছাত্রদলের সাবেক সদস্যসচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহানুর রোশান মাহিন, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সোহানসহ ছাত্রনেতা সোহাগ, ফারুক, রনি, নিবিড়, নিপুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে শেরপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এ সময় নেতা-কর্মীরা শেরপুর জেলা ছাত্রদলের দীর্ঘদিনের ‘অস্থায়ী’ কমিটি বিলুপ্ত করে দ্রুত পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণার জোর দাবি জানান। সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
প্রতিনিধি/একে