ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৬:৩৫
চলমান বার্তা:
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের, প্রধানমন্ত্রীর অভিনন্দন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১৭:৪৭ আপডেট: ১৩.০৫.২০২৬ ১৪:১২  (ভিজিটর : )

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। নাহিদ রানার বোলিং তোপে মিরপুর টেস্টে সফরকারী পাকিস্তানকে ১০৪ রানে পরাজিত করেছে টাইগাররা। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের অনন্য এক রেকর্ডও গড়ল লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনের শেষ মুহূর্তে মাত্র ১৬৩ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা একাই ধসিয়ে দেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ, তিনি একাই শিকার করেন ৫ উইকেট।

গত শুক্রবার টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১ রানের সেঞ্চুরি এবং মুমিনুল হক (৯১) ও মুশফিকুর রহিমের (৭১) জোড়া ফিফটিতে ভর করে ৪১৩ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। 

জবাবে ব্যাট করতে নেমে অভিষিক্ত আজান আওয়াইসের সেঞ্চুরি (১০৩) এবং রিজওয়ান ও সালমান আগার ফিফটির কল্যাণে ৩৮৬ রান করে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫টি এবং তাসকিন ও তাইজুল ২টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যাটে উজ্জ্বল ছিলেন শান্ত (৮৬) ও মুমিনুল (৫৬)। ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শেষ দিনে নাহিদ রানার আগুনে বোলিংয়ের সামনে টিকতে পারেনি সফরকারীরা।

প্রধানমন্ত্রীর অভিনন্দন

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় তিনি দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের এই গৌরবময় অর্জনের জন্য প্রশংসা করেন।

এর আগে পাকিস্তানের মাটিতে গত সিরিজে টানা দুটি টেস্ট জিতেছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতেও সেই আধিপত্য বজায় রাখল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মে সিলেটে শুরু হওয়ার কথা রয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
শিশু আয়াতকে হত্যার পর ৬ টুকরো, আসামি আবিরের মৃত্যুদণ্ড
শিশু আয়াতকে হত্যার পর ৬ টুকরো, আসামি আবিরের মৃত্যুদণ্ড
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg