ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১৭:৩৮
চলমান বার্তা:
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান
‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে’
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১৫:৫৯  (ভিজিটর : )

সড়ক-পরিবহন, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের বয়স মাত্র তিন মাস হলেও ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন শুরু হয়েছে। সরকার শুধু স্বপ্ন দেখায় বিশ্বাসী নয়, বরং পরিকল্পনার ভিত্তিতে বাস্তবসম্মত উন্নয়ন বাস্তবায়নে কাজ করছে।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রথম ধাপে প্রায় ৬ হাজার ৯৪৩ জনের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হবে। তিনি এ উদ্যোগকে শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে একটি মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যে ময়মনসিংহ রেলস্টেশনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহ রেলস্টেশনে বৃষ্টির সময় পানি জমে যাওয়া, যাত্রীদের জন্য বিশ্রামাগারের অভাব, নারী যাত্রীদের নামাজের ব্যবস্থা ও পাবলিক টয়লেট সংকটসহ নানা সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, সারা দেশে রেলকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ চলমান রয়েছে এবং ময়মনসিংহেও এ পরিকল্পনার অন্তর্ভুক্ত। ময়মনসিংহ-ঢাকা ও ময়মনসিংহ-সিলেট আন্তঃনগর ট্রেন চালুর দাবি বিবেচনায় রয়েছে। লোকোমোটিভ ও কোচ সংকটের কারণে তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব না হলেও অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।

এছাড়াও ময়মনসিংহের গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোতে যানজট নিরসনে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ময়মনসিংহের তিনটি রেলক্রসিং এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

শেষে তিনি স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু। 

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg