ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৮:৫৭
চলমান বার্তা:
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১৪:২২ আপডেট: ০৪.০৬.২০২৬ ১৩:৩৬  (ভিজিটর : )

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদেশি নাগরিকসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। 
বুধবার (৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ দিল্লির জনবহুল এলাকার লেমন গ্রিন রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দক্ষিণ দিল্লির ডিসিপি অনন্ত মিত্তাল এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি গাড়ির সাহায্যে আগুন সম্পূর্ণরূপে নেভানো সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযান চলাকালীন বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, রেস্তোরাঁটি বেড অ্যান্ড ব্রেকফাস্ট (বিএনবি) প্রকল্পের আওতায় মাত্র ৬টি কক্ষ পরিচালনার অনুমতি পেয়েছিল। কিন্তু নিয়ম লঙ্ঘন করে সেখানে ২৫টির মতো কক্ষ চালানো হচ্ছিল। উদ্ধার হওয়া এবং নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, ডিডিএমএ, ক্যাটস অ্যাম্বুলেন্স সার্ভিসসহ অন্যান্য জরুরি সংস্থাকে উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত করা হয়েছে। 

দিল্লি সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg