ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৮:৫৭
চলমান বার্তা:
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬০০ ছাড়ালো
ইউএনবি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১৭:৫২ আপডেট: ০৪.০৬.২০২৬ ১৩:৩৫  (ভিজিটর : )

দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫টি শিশু। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ৬০১টি শিশুর প্রাণহানি হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫১১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬০১টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৫৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২১০। এই সময়ে ১ হাজার ৫২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৩০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ১৯১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬০ হাজার ১৫৮ রোগী, যাদের মধ্যে ৫৫ হাজার ৯৪২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg