বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, ময়মনসিংহ ইউনিটের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টায় ময়মনসিংহ কর আইনজীবী সমিতি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, ময়মনসিংহ ইউনিটের সভাপতি ও আয়কর আইনজীবী আজিজুল হাই সোহাগ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, ময়মনসিংহ ইউনিটের সদস্য অ্যাডভোকেট সজীব ভূঁইয়া, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক বাবু, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন, কর আইনজীবী জাহিদুল ইসলাম জাহিদ, অ্যাডভোকেট মো. দোহা, অ্যাডভোকেট ফারুক খান, কর আইনজীবী হারুন অর রশীদ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, ফোরামের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত খান দীপু এবং অ্যাডভোকেট আব্দুস সালাম ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কর আইনজীবী হারুন অর রশীদ।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, ময়মনসিংহ ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম।
প্রতিনিধি/আরএইচ