ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
বিপার সভাপতি জহিরুল ও সাধারণ সম্পাদক জিল্লুর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২০:৪৩ আপডেট: ১৬.০৬.২০২৬ ২১:০৮  (ভিজিটর : )

বাংলাদেশ ইনটেলেক্চুয়াল প্রোপার্টি এটর্নিজ এসোসিয়েশনের (বিপা/BIPAA) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম জিল্লুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়।

দ্বিবার্ষিক সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৬ মেয়াদের কমিটির কোষাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদকের পেশকৃত বার্ষিক রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ও উৎসবমুখর পরিবেশে এই রিপোর্ট গৃহীত হয়।

সভায় অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

নির্বাচন শেষে বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সাথে নতুন মেয়াদে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তাদের সাফল্য কামনা করা হয়।

সবশেষে, অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতির সমাপনী ও ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে চমৎকার এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ৫৯ বাংলাদেশি
ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ৫৯ বাংলাদেশি
এক ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান
এক ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg