ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য, ইরানের পারমাণবিক কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়নি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:১৬ আপডেট: ০৩.০৭.২০২৫ ১১:১১  (ভিজিটর : )

মার্কিন গোয়েন্দারা প্রতিবেদন অনুযায়ি ইরানের পারমাণবিক সক্ষমতা কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়নি। প্রাথমিক তদন্তে এমন তথ্যই তুলে ধরেছেন দেশটির গোয়েন্দারা। তাদের ধারণা, পুরো কর্মসূচি কেবল কয়েক মাস পিছিয়ে পড়া ছাড়া স্থায়ী কোনও ক্ষতি হয়নি। সূত্র রয়টার্স।। 

ইরান ও ইসরায়েলের মধ্য চলমান সংঘর্ষের মধ্যে হঠাৎ করেই নিজেকে জড়িয়ে নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে ৩০ হাজার পাউন্ডের বোমা হামলা চালানো হয়।  বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ- এ কথা জানান।  তবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরো নিশ্চিহ্ন করে দেওয়ার যে দাবি তিনি করেছেন, মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক প্রতিবেদন বলছে ভিন্ন কথা- এমনটাই বলছেন প্রশাসনের তিনজন কর্মকর্তা।

এক কর্মকর্তা বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি এবং তাদের কার্যক্রম কেবল কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে।

ইরানের পারমাণবিক কর্মকাণ্ড ভূগর্ভে হয়ে থাকে এবং তাদের দাবি অনুযায়ী, এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য বেসামরিক খাতে শক্তি উৎপাদন।

ওই প্রতিবেদনের বরাতে আরেক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন হামলায় দুটি স্থাপনার প্রবেশপথ পুরোপুরি বন্ধ হয়েছে কেবল, কিন্তু ভূগর্ভস্থ অবকাঠামো ভেঙে পড়েনি।

পুরো প্রতিবেদন নিয়ে অবগত এক ব্যক্তির বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, হামলার পরও একাধিক সেন্ট্রিফিউজ অক্ষত আছে।

মঙ্গলবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ট্রাম্প দাবি করেন, তাদের হামলায় ইরানি পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, ইরানের কর্মসূচি পুরো নিশ্চিহ্ন করা হয়েছে।

একইদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানকে নিষ্ক্রিয় করার মাধ্যমে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এড়ানো গেছে। ভবিষ্যতেও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে একইরকম দৃঢ়তার সঙ্গে তা প্রতিহত করা হবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

নেতানিয়াহু বলেছেন, আমাদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ দুটো তাৎক্ষণিক সংকট আমরা সমাধান করেছি- ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি এবং তাদের বিশ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তার দেশ সফলভাবে যুদ্ধ শেষ করেছে।একে তিনি একটি মহান বিজয় বলে অভিহিত করেন। ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ইরান প্রস্তুত।

গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে ইসরায়েল। তাদের দাবি ছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং তা যে কোনও মূল্যে প্রতিহত করতেই তারা হামলা করছে।

পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে ইসরায়েলি হামলার জবাবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg