ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
ইরানের পারমাণবিক ইস্যুতে আবারও আলোচনা শুরু করার আহ্বান জি-৭ দেশগুলোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১৭:০০  (ভিজিটর : )

সোমবার এক যৌথ বিবৃতিতে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা এই আহ্বান জানান বলে জানিয়েছে। জোট জি-৭ ইসরায়েল-ইরান সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। বার্তাসংস্থা রয়টার্স

এক বিবৃতিতে বলা হয়, একটি 'বিস্তৃত, যাচাইযোগ্য ও টেকসই চুক্তি' গঠনের লক্ষ্যে অবিলম্বে আলোচনা পুনরায় শুরু করা প্রয়োজন, যা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ কমাতে সহায়ক হবে।

জি-৭ বিবৃতিতে বলা হয়, 'আমরা সকল পক্ষকে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাই, যা এই অঞ্চলে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে।'

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা 'আশাব্যঞ্জক' এবং একটি দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি সম্ভব বলে মনে করছেন তিনি।

বিশ্লেষকেরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে পরমাণু নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে অংশগ্রহণমূলক আলোচনার মধ্যে রাখা গুরুত্বপূর্ণ। যদিও ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তির সদস্য, তবুও ইসরায়েল সেই চুক্তিতে নেই। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা (ওঅঊঅ) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে এমন কোনও ‘সক্রিয় ও সমন্বিত’ পারমাণবিক অস্ত্র কর্মসূচির তথ্য তারা পায়নি যা তাৎক্ষণিক উদ্বেগের কারণ হতে পারে।

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg