বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা

দেশবার্তা প্রতিবেদক

বিবিধ

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে নিবেদিত ব্রাইটার লাইফ স্কুল-এর বিশেষ শিক্ষকদের সম্মাননা

2025-10-09T18:22:02+06:00
2025-10-09T18:22:02+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিবিধ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:২২ পিএম 
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে নিবেদিত ব্রাইটার লাইফ স্কুল-এর বিশেষ শিক্ষকদের সম্মাননা জানাতে এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে সহ-আয়োজক ছিল ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকা এবং ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা।

ব্রাইটার লাইফ স্কুল, যা ফেইথ বাংলাদেশ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল সেইসব নিবেদিতপ্রাণ বিশেষ শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ, যারা প্রতিদিন নিষ্ঠা, মমতা ও ভালোবাসা দিয়ে বিশেষ শিশুদের জীবনে আশার আলো ছড়িয়ে দিচ্ছেন।

এ বছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল: “Recasting Teaching as a Collaborative Profession” (“সহযোগিতার মাধ্যমে শিক্ষাকে পুনর্গঠন”)।

এই প্রতিপাদ্যের আলোকে অনুষ্ঠানে আলোচনা হয় শিক্ষকতা পেশায় দলগত কাজ, পরামর্শদান এবং পেশাগত সহযোগিতা বিষয়ে। বক্তারা তুলে ধরেন, শিক্ষকতা কেবল একক প্রচেষ্টার বিষয় নয়, বরং এটি একটি সমন্বিত প্রয়াস, যার মাধ্যমে শিক্ষাব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক হয়ে ওঠে।

অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেন, আমরা  বিশ্বাস করি  বিশেষ শিক্ষকরা শুধু শিক্ষা দেন না, তারা জীবনে আলো ছড়ান। তাদের ভালোবাসা, সহানুভূতি এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অসংখ্য শিশু নতুন করে আত্মবিশ্বাস ও আশার আলো খুঁজে পায়।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার সামনে বাংলাদেশ
গণপূর্ত কর্মচারীদের ৯ দফা দাবিতে সমাবেশ ও স্মারকলিপি
এবার হুতিদের ঠেকাতে ইসরায়েলের সহায়তা চায় সৌদি আরব
মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে আগ্রহী ইইউ

সর্বাধিক পঠিত 

অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
উদ্ভাবন-সৃজনশীলতায় সেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
বিবিধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]