ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
চলমান বার্তা:
আন্তঃবাহিনী আজান ও ক্বিরাত প্রতিযোগিতা সমাপ্ত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২০:২০  (ভিজিটর : )

আন্তঃবাহিনী আজান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় গত ১২ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতা আজ (১৫ এপ্রিল) সফলভাবে সমাপ্ত হলো। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করে।

বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবারের প্রতিযোগিতায় সম্মিলিত নৈপুণ্যে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

ক্বিরাত প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুণ্যে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মো. গোলাম মুর্শেদ শুভ। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থানও দখল করেছে সেনাবাহিনী; যথাক্রমে ল্যান্স কর্পোরাল খান আব্দুল্লাহ দ্বিতীয় এবং সার্জেন্ট মো. সোহেল রানা তৃতীয় স্থান লাভ করেন।

অন্যদিকে আজান প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. আজিমুল হায়দার। এই বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মাহাতাব আলী এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট (এমওডিসি) সুলতান আহমেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে তিন বাহিনীর সদস্যদের এই প্রতিযোগিতামূলক আসর শেষ হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg