ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৭:৫২
চলমান বার্তা:
ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর রড লুট, গ্যারেজ ভাঙচুর
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৬:০৬  (ভিজিটর : )

লক্ষ্মীপুরে ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর গ্যারেজে হামলা, ভাঙচুর ও নির্মাণাধীন ভবনের রড লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোটারিয়ান মো. সিদ্দিক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এছাড়া একই ঘটনায় গ্যারেজে মালিক গ্যারেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আদালতে ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন৷ 

ভুক্তভোগী সিদ্দিক সোমবার (২০ এপ্রিল) সকালে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

এর আগে শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘুলি সড়কস্থ এলাকায় এ ঘটনা ঘটে। বাদী সিদ্দিক বিল্ডিং বিলাস এস এস মেটাল এন্ড থাই অ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী ও লক্ষ্মীপুর রোটারি ক্লাবের সদস্য। 

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. সিদ্দিক কয়েক ধাপে মান্দারী-দিঘুলী সড়কস্থ এলাকায় প্রায় ৮ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে একটি গ্যারেজ ছিল এবং একই স্থানে নতুন করে ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের দাবি করা চাঁদা না দেওয়ায় রাতের আধারে তারা সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা নির্মাণাধীন ভবনের রড লুট করে নিয়ে যায় এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। এছাড়া গ্যারেজে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে ভুক্তভোগীর উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং নির্মাণকাজ ব্যাহত হয়েছে।
এজাহারে নাছির উল্যা, লিটন ভূঁইয়া, ফয়সাল, আব্দুল লতিফসহ মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মো. সিদ্দিক অভিযোগ করেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে এবং তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। তিনি প্রশাসনের মাধ্যমে ঘটনার ন্যায়বিচার প্রার্থনা করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg