ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৭:৫২
চলমান বার্তা:
নারায়ণগঞ্জে হকার পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৬:১১  (ভিজিটর : )

হকার পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে ঘিরে নারায়ণগঞ্জ শহর উত্তপ্ত হয়ে উঠেছে। চাষাড়া শহীদ মিনার থেকে সিটি কর্পোরেশনের নগর ভবন পর্যন্ত বিক্ষোভ ও মিছিল করে হকাররা।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় চাষাড়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন শহরের বিভিন্ন এলাকার হকাররা।

হকাররা বলেন, গত ১৩ এপ্রিল সিটি কর্পোরেশন পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই মহানগরের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে অভিযান চালায়। এতে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েন হাজারো হকার। এর ফলে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী সমন্বয়কারি অঞ্জন দাস বলেন, আমরা উচ্ছেদের বিরুদ্ধে নই, তবে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে ফুটপাতে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করা এসব মানুষ এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

তারা পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখা, নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা, উচ্ছেদকৃতদের তালিকা তৈরি করা, পুনর্বাসনের আগ পর্যন্ত বিকেল ৫টা থেকে ফুটপাতে বসার সুযোগ দেওয়া এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

পরে বিক্ষোভ মিছিল শেষে সিটি কর্পোরেশনের নগর ভবনে গিয়ে হকারদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বিক্ষোভকারীরা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, হকার ঐক্য পরিষদের সমন্বয়ক আবদুল সালাম,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হর্কাস দলের সভাপতি কেএম মিজানুর রহমান রনি, সাধারণ সম্পাদক  মো: আলাউদ্দিন, মো: সুমন, মো: সাইফুল ইসলাম পাটোয়ারী, মো: মনিরুজ্জামান, মাসুদ পাটোয়ারী শুক্কুর, মো: আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন হিরা, মো: রুবেল, মো: আনোয়ার হোসেন, মো: নজরুল ইসলাম, কোষাধক্ষ্য শ্রী হৃদয় চন্দ্র সাহা, মো: সুমন-২, রনি আহম্মেদ অপু, মো: সামিউল মিয়া, ইসমাইল হোসেন কাউসার, মো: হাকিম, মো: মনির হোসেন, মো: ওমর ফারুক,  মো: জাকির, নাছির খলিফা প্রমুখ।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg