ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২০:২২
চলমান বার্তা:
সিরাজগঞ্জে হামে আক্রান্ত ২৫২, হাসপাতালে ভর্তি ৫৪
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৯  (ভিজিটর : )

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৫২ জন হামে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯৮ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৪ জন। এ রোগে অধিকাংশ শিশুরা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।

এদিকে সিরাজগঞ্জে ক্রমশই হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করায় শিশুদের সুরক্ষায় গত ২০ মার্চ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলায় মোট ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্দারণ করে কর্মসূচী শুরু হয়েছে। এ কর্মসূচী আগামী ২০ মে পর্যন্ত চলবে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫৪ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতালে ১৭ জন, সদর হাসপাতালে ১৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩জন, শাহজাদপুরে ২ জন, বেলকুচিতে ৩ জন,রায়গঞ্জে ২ ও কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg