ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৮:০২
চলমান বার্তা:
মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার
‎‎লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬:৩৪  (ভিজিটর : )

‎লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শিপন (২২) উপজেলার লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।

‎বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাসিরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে শিপন বাগদা চিংড়ির পোনা সংগ্রহের জন্য মেঘনা নদীতে মইজাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তার পায়ে জালের রশি পেঁচিয়ে গেলে তিনি নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। এরপর স্থানীয় ডুবুরি দলসহ অনেক খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎নিহত শিপন জীবিকার তাগিদে নদী থেকে বাগদা চিংড়ির পোনা সংগ্রহ করে বিক্রি করতেন। মাত্র ১৫ দিন আগে তিনি বিয়ে করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নিখোঁজ হওয়ার তিন দিন পর শিপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg