ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১৭:৩৯
চলমান বার্তা:
মন্ত্রিসভার সপ্তম বৈঠকে সিদ্ধান্ত
ঈদুল আজহার ছুটি ৭ দিন, পাশ হলো জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা
২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ০:৪৯ আপডেট: ০৮.০৫.২০২৬ ১৬:১৩  (ভিজিটর : )

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস যথারীতি খোলা থাকবে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে ছুটির সিদ্ধান্তের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য এবং সার্বিক পরিচ্ছন্নতার মান উন্নত করা। 

বিশেষ করে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর এই নীতিমালায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও স্থায়িত্বের জন্য একটি কার্যকর ব্যবস্থাপনা মডেল এবং অর্থায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে।

নীতিমালায় পরিবেশ সুরক্ষায় কঠোর ব্যবস্থার কথা উল্লেখ করে জানানো হয়েছে যে, সকল টয়লেটের বর্জ্য সংরক্ষণের জন্য সেফটি ট্যাংক নির্মাণ করা এখন থেকে আবশ্যক। কোনোভাবেই যেন টয়লেটের বর্জ্য নদী, খাল-বিলসহ অন্যান্য জলাশয়ে পতিত হয়ে পানি দূষণ ঘটাতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

এছাড়া ভৌত অবকাঠামো সংক্রান্ত যেকোনো নতুন উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। 

পাশাপাশি সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের জন্য স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নীতিমালাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত নিয়ে খসড়াটি চূড়ান্তভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, জানা যাবে আজ
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, জানা যাবে আজ
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ ও মাদ্রাসায় ২১ দিনের লম্বা ছুটি
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ ও মাদ্রাসায় ২১ দিনের লম্বা ছুটি
‘বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক’
‘বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg