ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১৭:৩৯
চলমান বার্তা:
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ ও মাদ্রাসায় ২১ দিনের লম্বা ছুটি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১৬:০৩  (ভিজিটর : )

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারিত হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে থাকছে দীর্ঘ অবকাশ। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের স্কুল ও কলেজগুলোতে টানা ১৬ দিন এবং মাদ্রাসাগুলোতে ২১ দিনের ছুটি কার্যকর হবে। 

বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির এই তথ্য জানানো হয়েছে।

সরকারি ছুটির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের এই পরিবর্তনের প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত সূচিতে পড়বে না।

শিক্ষাপঞ্জির হিসাব অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার আনুষ্ঠানিক ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। 

তবে ছুটির আগে ও পরের সাপ্তাহিক বন্ধ (শুক্রবার ও শনিবার) যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগ করতে পারবে। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট ছুটির পরিমাণ দাঁড়াবে ১৬ দিন।

মাদ্রাসাগুলোতে ছুটির ব্যাপ্তি আরও বেশি। সেখানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি ২৪ মে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এর সঙ্গে আগের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীরা টানা ২১ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে। 

দীর্ঘ এই ছুটির ফলে ঈদুল আজহা ও গ্রীষ্মের তাপদাহের সময় শিক্ষার্থীরা পরিবার ও স্বজনদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, জানা যাবে আজ
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, জানা যাবে আজ
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ ও মাদ্রাসায় ২১ দিনের লম্বা ছুটি
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ ও মাদ্রাসায় ২১ দিনের লম্বা ছুটি
‘বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক’
‘বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg