ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১০ মে, ২০২৬, ১৭:৪১
চলমান বার্তা:
চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১৩:৩৩ আপডেট: ১০.০৫.২০২৬ ১৫:২৭  (ভিজিটর : )

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। 

শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। উত্তেজিত এলাকাবাসী চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও পুড়িয়ে দিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগচালা এলাকার বাহাদুর মিয়া ও আবু বক্করের গরুর খামারে শনিবার রাতে একদল চোর হানা দেয়। গোয়াল থেকে গরু বের করে নেওয়ার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে যান। পরে গ্রামবাসী চারদিক থেকে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাদের হাত-পা বেঁধে গণপিটুনি দেয়। একই সময় চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের বাধা প্রদান করেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাদের হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে পৌঁছানোর পর আরও দুইজনের মৃত্যু হয়।

ফুলবাড়িয়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান জানান, গত কয়েক দিন ধরে এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসী সজাগ ছিল। গতকাল রাতে পিকআপ নিয়ে চোররা প্রবেশের পরই এলাকাবাসী একত্রিত হয়ে তাদের গণধোলাই দেয়। 

স্থানীয় মসজিদের ইমাম মুফতি আতাউর রহমানও একই কথা জানিয়ে বলেন, ভোররাত চারটার দিকে চোরের উপস্থিতির খবরে এলাকার মানুষ তাদের আটক করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজ রোববার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জনতা কর্তৃক পুড়িয়ে দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg