ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১০ মে, ২০২৬, ১৭:৪১
চলমান বার্তা:
ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম সম্ভাবনাময় অঞ্চল: পার্বত্য মন্ত্রী
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১৬:২৩  (ভিজিটর : )

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল। পাহাড় থেকে ঋতুপর্ণা চাকমা, সুর কৃষ্ণ চাকমাসহ বিভিন্ন ইভেন্টে অনেক মেধাবী খেলোয়াড় উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে এনেছেন।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে অত্যন্ত আন্তরিক। সরকারের নির্দেশনা মোতাবেক পার্বত্য মন্ত্রণালয় ক্রীড়া ক্ষেত্রে নতুন নতুন মেধাবী খেলোয়াড় সৃষ্টিতে ভূমিকা রাখবে। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই।

রোববার (১০ মে) সকালে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, পার্বত্য মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মণিষ দেওয়ান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ অনেকে।

পার্বত্য মন্ত্রী বলেন, “পার্বত্য রাঙামাটি খেলোয়াড় তৈরির একটি কারখানা। এই জেলা থেকে ইতোমধ্যে অসংখ্য খেলোয়াড় উঠে এসেছে।”

তিনি আরও বলেন, “আমার কাকাও একজন ক্রীড়াবিদ ছিলেন। তিনি পাকিস্তান আমলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। এছাড়াও রাঙামাটি থেকে অসংখ্য ক্রীড়াবিদ দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন। আমাদের হারানো গৌরব ফিরিয়ে এনেছেন রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও আনাই মগিনীরা।”

তিনি শিক্ষকদের পাঠদানের পাশাপাশি খেলোয়াড় তৈরিতে সচেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান।

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে পার্বত্য মন্ত্রণালয় নতুন নতুন প্রকল্প গ্রহণ করবে। প্রতিটি স্কুলে নিয়মিত সংগীত ও ক্রীড়া চর্চা নিশ্চিত করতে সংগীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক বিভাগে রাজস্থলীর তাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লংগদু উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg