ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১২ মে ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১৮:০৩
চলমান বার্তা:
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১৩:৫৭  (ভিজিটর : )

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’- প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালের ডা. মিলন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোসাম্মৎ কোহিনুর বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ডালি। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মো. নোমান মিয়া, জেলা ড্যাব সভাপতি ডা. মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকতার হোসেন এবং আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান।

সিনিয়র স্টাফ নার্স নুর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনএ জেলা শাখার সাধারণ সম্পাদক নাছিমা বেগম, সহসভাপতি শেফালী আক্তার, হাসপাতালের নার্সিং সুপারভাইজার মো. জাকির হোসেন, জেলা সরকারি কল্যাণ সমিতির সভাপতি মো. আ. মোমেন প্রমুখ। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। তাঁরা রোগীর সেবায় দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদান স্মরণ করে বক্তারা আরও বলেন, নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা গেলে দেশের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১২ মে বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার’
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার’
স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দেবে এআই ক্যামেরা, যেসব ভুল করবেন না
স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দেবে এআই ক্যামেরা, যেসব ভুল করবেন না
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg