ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১২ মে ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১৮:৫৩
চলমান বার্তা:
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট-অস্ত্র উদ্ধার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১৭:২১  (ভিজিটর : )

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার লেদা লামারপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও র‍্যাবের একটি দল লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকার একটি সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বুলেটপ্রুফ জ্যাকেট, দুটি বুলেটপ্রুফ হেলমেট, এক রাউন্ড তাজা গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত আলামতগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সন্ত্রাস দমনে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার’
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার’
স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দেবে এআই ক্যামেরা, যেসব ভুল করবেন না
স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দেবে এআই ক্যামেরা, যেসব ভুল করবেন না
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg