ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১২ মে ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১৮:৫৩
চলমান বার্তা:
ময়মনসিংহে খাল খনন ও রাস্তার কাজের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১৮:০৩ আপডেট: ১২.০৫.২০২৬ ১৮:০৬  (ভিজিটর : )

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দায় খাল পুনঃখনন এবং হালুয়াঘাটে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

মঙ্গলবার পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

সকালে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পর থেকেই দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এই খাল পুনঃখনন এলাকার কৃষি ও পরিবেশ উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। তবে খননের পর খালটি যাতে পুনরায় ভরাট না হয়ে যায়, সেই দায়িত্ব স্থানীয় সবাইকে নিতে হবে।’

তিনি আরও বলেন, সরকার তারাকান্দা ও ফুলপুর এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণ, হাসপাতাল আধুনিকায়ন ও রাস্তাঘাট উন্নয়নসহ অসংখ্য পরিকল্পনা হাতে নিয়েছে। এসব কাজ বাস্তবায়নে তিনি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এদিকে দুপুরে হালুয়াঘাট উপজেলার ১নং আমতৈল ইউনিয়নের বড়বিলা এলাকায় বড়বিলা-বাহিরশিমুল রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তার কাজ শুরু হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ইয়াসের খান চৌধুরী বলেন, এ রাস্তাটির উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সঙ্গে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার’
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার’
স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দেবে এআই ক্যামেরা, যেসব ভুল করবেন না
স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দেবে এআই ক্যামেরা, যেসব ভুল করবেন না
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg