ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২০ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
হোমনায় ডিজিটাল ভূমি সেবা মেলা শুরু
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১৭:০৬  (ভিজিটর : )

সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। 

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের মেলায় আগত সেবাপ্রার্থীদের মাঝে ভূমি সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, প্রকৌশলী সৈয়দ মো. মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম, পুলিশের উপপরিদর্শক মো. মীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে হোমনা উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করেছে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।

উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় বিভিন্ন সেবামূলক বুথ স্থাপন করা হয়েছে। মেলা থেকে নাগরিকেরা সরাসরি ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন রেজিস্ট্রেশন সহায়তা এবং ‘ভূমি পরামর্শক’ বুথ থেকে ভূমি সংক্রান্ত জটিলতার আইনি পরামর্শ ও তাৎক্ষণিক সেবা পাচ্ছেন।

এছাড়াও মেলা উপলক্ষ্যে স্থানীয় শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সচেতনতামূলক অডিও-ভিডিও প্রদর্শনী ও লিফলেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg