ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২০ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
দিনাজপুরে ২ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১৯:৫২  (ভিজিটর : )

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৯ মে) উপজেলার চকদল ও খলিসাগাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে ইটভাটা দুটির চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ দিনব্যাপী নবাবগঞ্জ উপজেলার চকদল এলাকায় মেসার্স এম এম বি ব্রিকস এবং খলিসাগাড়ি এলাকায় মেসার্স এ ও এল ব্রিকস নামের দুটি ইটভাটায় মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার মো. রুনায়েত আমিন রেজা।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইটভাটা দুটি আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও চিমনি ভাঙার কাজে দিনাজপুর সদর ও নবাবগঞ্জ থানা পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং দিনাজপুর জেলা ফায়ার সার্ভিসের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg