ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৮:৫৭
চলমান বার্তা:
পাইকারি ও খুচরা পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম, কার্যকর চলতি মাসেই
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১৫:৪৫ আপডেট: ০৪.০৬.২০২৬ ১৩:৩৫  (ভিজিটর : )

দেশে পাইকারি ও খুচরা- উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক (খুচরা) পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের সঞ্চালন বা ট্রান্সমিশন চার্জ বাড়ানো হয়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ। 

বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। চলতি জুন মাস থেকেই নতুন এই দর কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন ট্যারিফ বা মূল্যহার অনুযায়ী গ্রাহক পর্যায়ে বিভিন্ন শ্রেণির বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য ভিন্ন হারে দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রান্তিক বা লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে দাম বেড়েছে সর্বনিম্ন ১৫ শতাংশ। আর অন্যান্য শ্রেণিতে ব্যবহারের ধরন অনুযায়ী সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের গড় দাম ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, পাইকারি মূল্যহার ইউনিটপ্রতি ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করা হয়েছে।

বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যয় ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় এই খাতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। সেই চাপ মোকাবিলা এবং ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যেই মূলত বিদ্যুতের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। 

তবে ভোক্তা ও ব্যবসায়ীদের মতে, নতুন করে এই মূল্যবৃদ্ধির ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব খাতেই বিদ্যুৎ ব্যবহারকারীদের ব্যয় এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। যা সামগ্রিকভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এবং কলকারখানার উৎপাদন খরচে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এর আগে গত ২০ ও ২১ এপ্রিল বিইআরসির এক গণশুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে শুরু করে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। 

এর মধ্যে বিপিডিবি ৮৫ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা এবং নেসকো ইউনিটপ্রতি সর্বোচ্চ ২ টাকা ৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব করে। সেই গণশুনানি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর আজ কমিশনের পক্ষ থেকে চূড়ান্তভাবে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হলো।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg