ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৮:৫৭
চলমান বার্তা:
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৬:৪১  (ভিজিটর : )

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন, জিয়া পরিষদ-জনতা ব্যাংক কেন্দ্রীয় কমিটি, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ-জনতা ব্যাংক কেন্দ্রীয় কমিটি এবং জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমান। এছাড়া বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, জিয়া পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান এবং জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল আবেদিন সেলিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg