ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৭:৪৫
চলমান বার্তা:
নির্বাচকদের ব্যাখ্যায় ‘সুযোগ ও ধারাবাহিকতা’
নিউজিল্যান্ড সিরিজে অপরিবর্তিত বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১৪:৩১  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও একই স্কোয়াড ধরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আজ শনিবার বিসিবির নবগঠিত নির্বাচক প্যানেল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন ১৫ সদস্যের অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন দল পরিবর্তনের বিপক্ষে শক্ত যুক্তি তুলে ধরেন। তিনি জানান, পাকিস্তানের বিপক্ষে সফল হওয়া ক্রিকেটারদের ওপর আস্থা রাখতে চায় বোর্ড। 

বাশার বলেন, ‘দলটি দেখার পর আমাদের মনে হয়েছে সর্বশেষ সিরিজটি সফল ছিল। অনেক নতুন খেলোয়াড় দলে এসেছে, যারা হয়তো একাদশে নিয়মিত সুযোগ পায়নি। আমাদের নীতি হলো, কাউকে দলে নিলে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া। যারা খেলেছে তারা ভালো করেছে, তাই হুট করে পরিবর্তনের প্রয়োজন বোধ করিনি।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা বড় কোনো ওলটপালট করতে চাই না। যদি নতুন কাউকে পরখ করতে হয়, তবে আগামী এক বছরের মধ্যেই তা সেরে নেব। আমাদের প্রথম লক্ষ্য ম্যাচ জেতা এবং জেতার জন্য সেরা কম্বিনেশনটাই মাঠে নামানো হবে। তবে এই জয়ের মানসিকতার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনাও মিশিয়ে দিচ্ছি আমরা।’

পেসারদের ইনজুরি ঝুঁকি কমাতে রোটেশন নীতি চালুর কথা বললেও ব্যাটিং অর্ডারে স্থিতিশীলতা চান হাবিবুল বাশার। তিনি উল্লেখ করেন, পেস বোলিংয়ে অনেক বিকল্প থাকায় ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো সহজ, তবে টপ ও মিডল অর্ডারের ব্যাটারদের থিতু হওয়ার জন্য সময় দেওয়া জরুরি।

আগামী সোমবার বাংলাদেশে পা রাখার কথা রয়েছে নিউজিল্যান্ড দলের। সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ১৭ এপ্রিল মিরপুরে। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এরপর দুই দল বন্দরনগরী চট্টগ্রামে যাবে, যেখানে ২৩ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই শুরু হবে বেলা ১১টায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দল ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে।

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের স্কোয়াড: 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg