ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
চলমান বার্তা:
নেইমারের বিশ্বকাপে খেলার সুযোগ দেখছেন আনচেলত্তির ছেলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১৬:২৮  (ভিজিটর : )

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৫৯ দিন। ৪৮ দলের নাম চূড়ান্ত হলেও ফুটবল বিশ্বে এখন বড় প্রশ্ন—ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার কি কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা পাবেন? ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের জার্সিতে নেইমারকে দেখা না গেলেও, সম্প্রতি তাকে নিয়ে আশার কথা শুনিয়েছেন আনচেলত্তি ও তার ছেলে ডেভিদ।

পেশাদার ফুটবলে বর্তমানে সান্তোসের হয়ে খেলা এই ফরোয়ার্ডের জন্য আনচেলত্তির শর্ত পরিষ্কার—স্কোয়াডে ফিরতে হলে হতে হবে শতভাগ ফিট। 

ফরাসি সংবাদপত্র লে’কিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেন, ‘সে একজন দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়। মানুষ স্বাভাবিকভাবেই মনে করে যে সে আমাদের বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। সিবিএফ এবং আমি তাকে পর্যবেক্ষণ করছি। নিজেকে প্রমাণের জন্য তার হাতে এখনো দুই মাস সময় আছে।’

হাঁটুর চোট কাটিয়ে নেইমারের মাঠে ফেরাকে ইতিবাচকভাবে দেখছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘সে ফেরার পর বেশ ভালো করছে, গোলও পাচ্ছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং ফিটনেসে আরও উন্নতি করতে হবে। সে সঠিক পথেই আছে।’

বাবার সুরেই কথা বলেছেন আনচেলত্তির সহকারী ও ছেলে ডেভিদ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কোচের হাতে এখনো সময় আছে। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। নেইমার ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা, তার সামনে চতুর্থ বিশ্বকাপ খেলার সুযোগ আছে। সেরা ফর্মে ফিরে দলে জায়গা করে নেওয়ার যথেষ্ট সময় তার হাতে রয়েছে।’

এখন দেখার বিষয়, আগামী ১৮ মের মধ্যে নিজেকে কতটা মেলে ধরতে পারেন নেইমার এবং ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে শেষ পর্যন্ত তার জায়গা হয় কি না।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg