ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৭:২৮
চলমান বার্তা:
মানববন্ধনের পর ভাস্করখিলা বিলে খাল খননের উদ্যোগ প্রশাসনের
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৫:৪৩  (ভিজিটর : )

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বড় বিল, মধ্য বিল ও উত্তরের বিলের জলাবদ্ধতা নিরসন এবং পানিতে নিমজ্জিত বোরো ফসল রক্ষায় খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ।

জানা গেছে, কয়েক শত বছরের পুরোনো ভাস্করখিলা বিলে কয়েক হাজার হেক্টর জমিতে রোপিত বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি অপরিকল্পিতভাবে ফিশারি খনন করায় বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাষীরা মঙ্গলবার সকালে মানববন্ধন করে প্রতিবাদ জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষকদের আশ্বস্ত করেন এবং বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেন।

পরবর্তীতে তিনি শামীম নামে এক ব্যক্তির খননকৃত ফিশারি পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দেন। পাশাপাশি ভাস্করখিলা থেকে মাইজখাপন পর্যন্ত পাচধা খালের উৎসস্থলের বাঁধ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে খালটি পুনঃখননের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়নাল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, ভূমি সহকারী কর্মকর্তা জ্যোতির্ময় রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা নাছিরুজ্জামান সুমনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg