ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৭:২৮
চলমান বার্তা:
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৫:৪৮  (ভিজিটর : )

সাতক্ষীরায় শুরু হয়েছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”। জেলার প্রায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদসহ স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত বয়সের সব শিশুকে টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় জেলা প্রশাসক মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এ ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। জেলাজুড়ে মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, নির্ধারিত বয়সসীমার সব শিশুই এই ক্যাম্পেইনে এমআর (হাম-রুবেলা) টিকা নিতে পারবে—আগে টিকা নেওয়া থাকলেও বা আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলেও। তবে টিকা নেওয়ার ক্ষেত্রে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান নিশ্চিত করতে হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg