ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৪ মে ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬, ১৭:৫৭
চলমান বার্তা:
জয়পুরহাটে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১৪:৪৬  (ভিজিটর : )

​জয়পুরহাটে বেকার যুবক ও যুবমহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৩ মে) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের  মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক  ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মাসুদ রানা প্রধান। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক  মকছুদুল কবীর,শহিদুল ইসলাম, জয়পুরহাট  বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল মোমিনসহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে পারলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করে তুলতেই আমাদের এই উদ্যোগ।

জেলা পরিষদের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় মোট ৪০ জন বাছাইকৃত তরুণ-তরুণী এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। ২৬ দিনের এই নিবিড় প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাঙামাটিতে ছাত্রদলের নব কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
রাঙামাটিতে ছাত্রদলের নব কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের তালা
আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের তালা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg